সুদেষ্ণা মন্ডল ::অবতক খবর :: ১৯শে, নভেম্বর :দক্ষিণ ২৪ পরগনা :: বাড়ি ভাড়ার রসিদ কার নামে হবে তাই নিয়ে বচসার জেরে স্ত্রীকে বঁটির কোপ মেরে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বারুইপুর থানা এলাকার | বচসার জেরে স্ত্রীকে বঁটির কোপ মেরে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বারুইপুর থানা এলাকার মল্লিকপুরের আমবাগান এলাকায়।
এখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন জুলেফা বিবি ও আকবর আলি। মাস দুয়েক আগে এই বাড়ি ভাড়া নেন তারা। পুরের আমবাগান এলাকায়। এখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন জুলেফা বিবি ও আকবর আলি। মাস দুয়েক আগে এই বাড়ি ভাড়া নেন তারা।
বিগত তিনদিন ধরে ভাড়ার রসিদে কার নাম থাকবে তা নিয়ে চরম অশান্তি শুরু হয়। সোমবার সন্ধেবেলায় এলাকায় জলসা চলছিল সেইসময় বঁটি দিয়ে আকবর স্ত্রীর গলা কেটে দেয় বলে অভিযোগ। নিজেই রাত্রি সাড়ে আটটা নাগাদ ফোন করে শ্বাশুড়ি ও শ্যালিকাকে বলে জুলেফা মাথা গরম করছে তাকে যেন নিয়ে যাওয়া হয়।
সেইমতন তারা রাত্রি দশটা নাগাদ আসেন। ডাকাডাকি করেও না পেয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে দেখেন যে ঘরের মধ্যে গলাকাটা কাপড় জড়ানো অবস্থায় পড়ে রয়েছে জুলেফার দেহ। গোটা ঘর রক্তে ভর্তি। দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বঁটি।
বাইট১ – আবেদা বেগম, মা









