রায়গঞ্জ :: অবতক খবর :: ২২ডিসেম্বর :: উত্তর দিনাজপুর :: সি পি আই (এম) উদ্দোগে মিছিলে হাঁটলেন আবাল বৃদ্ধবণিতা । রায়গঞ্জ শহরে সি পি আই (এম) উদ্দোগে মহামিছিল|
জাত ও ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতির প্রতিবাদে বি বি ডি মোড় থেকে মহামিছিলের সূচনা করলেন জেলা বামফ্রন্ট নেতা অপূর্ব পাল।
মিছিলে চিকিৎসক আইনজীবি, শিক্ষক শিক্ষাকর্মী, কৃষক খেত মজুর থেকে নির্মান কর্মী সবাই পায়ে পা মেলালেন। দীর্ঘপথের মিছিলে শহরের সড়ক কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায়।









