সুদেষ্ণা মন্ডল :: অবতক খবর :: ২২শে,নভেম্বর ::দক্ষিণ ২৪ পরগনা :: বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশীষ চক্রবর্তীর উপস্থিতিতে আরাবুল ইসলাম ওহিদুল ইসলামরা এনআরসি বিরোধী মিটিং করেন, সেই মিটিংয়ে অনপস্থিত অপরদিকের তৃণমূল নেতৃত্ব নান্নু হোসেন, আব্দুর রহিম মোল্লারা।
উল্লেখ্য কয়েকদিন আগে শোনপুর বাজারে একটি কর্মীসভা করে ভাঙড় দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আব্দুর রহিম মোল্লার নাম ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক রেজ্জাক মোল্লা। তা নিয়ে আরাবুল ইসলাম শিবিরে চাপা রোষের সঞ্চার হচ্ছিলো।
এদিন সেই একই এলাক থেকে NRC বিরোধী সভার কথা ঘোষণা করে মূলত শুভাশিস চক্রবর্তী রেজ্জাক মোল্লার ঘোষিত সভাপতি নাম অবৈধ ঘোষনা করে অহিদুল ইসলামই ভাঙড় ২ তৃণমূল কংগ্রেস এর সভাপতি বলে জানান এদিনের সভা থেকে।









