অবতক খবর, সংবাদদাতা , মালদা:- গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বাবুরবোনা আমবাগান থেকে কালিয়াচক থানার পুলিশ , 405 গ্রাম ব্রাউনসুগার সহ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল আনিকুল হক (35) ও লোকমান সেখ (25)। এদের বাড়ি সংস্লিষ্ট গোলাপগঞ্জ এলাকার ষাড়দাহা গ্রামে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা রুজু করেছে ও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ব্রাউনসুগার কারবারে আর কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। দুজনকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে তোলা হয়েছে। কালিয়াচক থানার আইসি আশিস দাস বলেন, ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।









