অবতক খবর , শিলিগুড়ি : শিলিগুড়ির একটি নার্সিংহোমে আজ দুপুরে এক কোভিড পজিটিভ রোগী ছাড়া পাবার পরে চরম গন্ডগোল শুরু হয়ে যায়। ওই ব্যক্তির রিপোর্ট নেগেটিভ আসার পরে আজ সকালে ছাড়বার সময় প্রচুর পরিমানে বিল জমা পড়ে। ওই বিল কমাবার জন্য প্রথমে অনুরোধ এবং পরে তুমুল তর্কাতর্কি হয় নার্সিংহোম ষ্টাফ এবং রোগীর আত্মীয়দের মধ্যে। বাকবিতন্ডা পরে হাতাহাতিতে পৌছায়।
ওই নার্সিংহোমের ষ্টাফেরা জানান এই ব্যাপারে তাদের কিছুই করবার নেই। কতৃপক্ষের নির্দেশানুযায়ী কাজ করছে তারা। অন্যদিকে রোগীর আত্মীয়রা দাবী করেন যা বিল হবার কথা তার থেকে ৫গুন বেশী বিল এসেছে কিন্তুু নার্সিংহোমের দাবী তারা ঠিক বিলই দাবী করছেন।








