Aabtak Khabar,18 August,অভিষেক দাস,মালদা:- আজ মালদা জেলার স্বাধীনতা দিবস। ১৫ আগস্ট নয়, প্রতি বছর ১৮ আগস্ট পালিত হয়ে আসছে মালদার স্বাধীনতা দিবস।
আজ সকালে মালদার এই স্বাধীনতা দিবস পালিত হলো জেলা গ্রন্থাগারের বই বাগান প্রাঙ্গণে। অপরদিকে মালদার ১৩ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায়। ১৮ আগস্ট মালদার স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতভূক্তি দিবস উদযাপন হয়।
এদিনের অনুষ্ঠানে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ , বুদ্ধিজীবিরাও উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই এদিনের মালদার ১৮ আগস্টের স্বাধীনতা দিবসের ভারতভূক্তি কর্মসূচি অনুষ্ঠিত হয়। একদিকে যেমন ১৩ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অম্লান ভাদুরীর উদ্যোগে পতাকা উত্তোলন করা হয় সেখানে উপস্থিত ছিলেন অম্লান ভাদুড়ী সহ বিশিষ্ট জনেরা। তার পাশাপাশি মালদা জেলার গ্রন্থাগারের বই বাগান প্রাঙ্গণে পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা গ্রন্থাগারের সচিব প্রসেনজিৎ দাস সহ বিশিষ্ট জনেরা।









