অবতক খবর , শিলিগুড়ি :     আগামীকাল ১৫ই আগষ্ট। এই উপলক্ষ্যে শিলিগুড়িতে কঠোর নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। শহরের ওপর নজরদারি চালাতে শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বাইক পেট্রোলিং শুরু করা হল। স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশের এই পেট্রোলিং।

জানা গিয়েছে, পুলিশের এই বাইক পেট্রোলিং শিলিগুড়ির পায়েল সিনেমা হলের সামনে থেকে শুরু হয়। শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হবে।