আবতক খবর ,দেবাশিস মালিক:-    বৃহস্পতিবার১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে ১১ হাজার বিদ্যুতের খুঁটি ধাক্কা মেরে চায়ের দোকানে ঢুকে গেলো সিমেন্ট বোঝাই লড়ি ।বিদ্যুতের তার ছিঁড়ে সিমেন্ট বোঝাই লড়িতে পড়ে লড়িতে আগুন লেগে যায় ।স্থানীয় মানুষ জনে তংপরতায় জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় আমতলা গ্রামীন হসপিটালে নিয়ে যায় ,অবস্থার অবনতি দেখে চিকিংসকেরা কলকাতায় স্থান্তরিত করছেন ।

স্থানীয় মানুষ জন থেকে জানা যাচ্ছে যে লড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়ে । আহত চালক এবং চায়ের দোকানে থাকা ক্রেতা সহ ৫ জন । আশঙ্কাজনক অবস্থায় এক মহিলা সহ এক পুরুষ । ঘটনাটি ঘটেছে আজ সকাল ৮ টার সময়ে । এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনা স্থলে বিষ্ণুপুর থানার পুলিশ ।