অবতক খবর :: উত্তর দিনাজপুর ::    হৃদয় রোগে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে মারা গেলেন অশোক সিং। উনার পরিবার থেকে জানা যায় আজ ভোর ৩ টা ৩০ মিনিট নাগাত বিহারের কিশনগঞ্জ নিজ বাস ভবনে তিনি দেহ ত্যাগ করেন।

১৯৭৮ সালে প্রথম গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেন বামফ্রন্ট । সেই সময় প্রথম নব নির্বাচিত হয়ে তিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য হন। তার পর ১৯৮৩ সালে গোয়ালপোখর দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য হন। একসময় ১৯৮৮-১৯৯৩ গোয়ালপোখর দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। ২০০৮ পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সহকারী সভাপতি ছিলেন। ২০০৮এর পর জেলা পরিষদের পদে নির্বাচনে হেরে যান। তারপর তিনি CITU রাজ্য জেলা কাউন্সিলিংয়ের সদস্য ছিলেন।

১৯৮০ সালে দেশের প্রধান মন্ত্রী ইন্দিরা গাঁধী মারা যাওয়ার সময় দেশে শিক জাতির দাঙ্গা শুরু হয়, সেই সময় চাকুলিয়া, ডালখোলা, কানকি ও পূনিযা সহ বিভিন্ন এলাকায় দাঙ্গা শুরু হয়েছিলো তখন তিনি উল্লেখ যোগ্য ভূমিকায় পালন করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্পতি রক্ষা করার দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া এলাকার সমাজ সেবায় কাজে যোগাযোগ থাকতে দেখা যেত । রাজনৈতিক করার পাশাপাশি সূযাপুর ৩১ নং জাতীয় সড়কের পাশেই ছিলো হোটেলের ব্যবসা ।সেখানে থেকে বসে রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গে উঠবস ছিলো । আজ বিহারের কিষানগঞ থেকে তার মৃত্যু দেহ নিয়ে আসে প্রথমে সূযাপুর , চাকুলিয়া কানকি পাটি আফিসে ।পাটির নেতা কর্মীরা শেষ শ্রদ্ধা জানান ।উপস্থিত ছিলেন জেলা উপস্থিত ছিলেন জেলা অপূর্ব পাল , আবদুল সামাদ কাদির শিশির কুমার দাস, ।