অবতক খবর,৮ সেপ্টেম্বর,বনগাঁ: স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা এক গৃহবধূর শ্লীলতাহানীর অভিযোগে উঠল এক চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে স্বাস্থ্য কেন্দ্রে আটকে রেখে পুলিশে দিল গৃহবধূর পরিজনেরা।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার পাল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ রাতে গৃহবধূর স্বামী গোপাল নগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
অভিযুক্ত স্বাস্থ্য কর্মীর নাম সঞ্জীব বিশ্বাস। বাড়ি গাইঘাটা থানার ভেন্না পাড়ায়। তিনি পাল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চতুর্থ শ্রেণীর কর্মী।









