কোভিড সংক্রমণ বাড়ছে। মানুষের মৃত্যু সংখ্যাও বাড়ছে
হাসপাতাল
তমাল সাহা
টুকুন!
হাসপাতাল-এর
প্রতিশব্দ কি?
চিকিৎসালয়
আরোগ্যালয়
শুশ্রূষালয়
নিরাময়ালয়
সেবালয়
দিদিমণি,
সব শব্দগুলোর
সঙ্গে লয় কেন?
দিদিমণি বলে,
এটা কোনো
প্রশ্ন হলো?
টুকুন বলে,
লয় মানে কম।
তাহলে বুঝলেন
ওখানে গেলেই
বেরিয়ে যাবে দম।
দিদিমণি বলে,
তবে হাসপাতাল
মানে বলো?
টূকুন বলে,
হাসতে হাসতে
পাতাল চলো!









