অবতক খবর,৩০ সেপ্টেম্বর: আজ হালিশহর ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিকাশ প্রসাদের উদ্যোগে পূর্ব কবিরাজ পাড়ায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান উৎসব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার উপ প্রশাসক মৃত্যুঞ্জয় দাস সহ হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার,যুবনেতা শুভঙ্কর ঘোষ।
আজ রক্তদান উৎসবের মঞ্চে দেখা যায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রায় ১০৭ জন কর্মী।










