অবতক খবর,৩ অক্টোবর: আজ হালিশহর উদয়ন স্কুলের উদ্যোগে দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র। সামনেই শারদ উৎসব। সেই কথা মাথায় রেখে দরিদ্র মানুষের পাশে থাকাই মূল কাজ, বললেন স্কুলের প্রিন্সিপাল অর্পিতা বিশ্বাস। এই উদয়ন স্কুলের উদ্যোগে অনেক দুঃস্থ দরিদ্র মানুষের পাশে থাকতে পেরে নিজেদেরও খুব ভালো লাগে বলে জানান তিনি।