অবতক খবর,৪ এপ্রিল:  সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেলের বাতিলের জেরে বারাকপুর মহকুমার হালিশহরের হাজিনগর আদর্শ হিন্দি হাই স্কুলের ১৮ জন্য শিক্ষকেইর চাকরি বাতিলে মর্মাহত টিচার ইনচার্জ থেকে সহকর্মীরা।

গতকাল সুপ্রীম কোর্টের রায়ে এই স্কুলের ১৮ শিক্ষক চাকরি খুইয়েছেন। স্কুলটিতে ৪৪ জন্য শিক্ষক ছিলেন। এখন সংখ্যাটা কমে ২৬ জনে এসে দাঁড়িয়েছে। আর এই ১৮ জন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় স্কুলের পঠন-পাঠনে এতো কম সংখ্যক শিক্ষক নিয়ে কিভাবে স্কুল চলবে চিন্তায় স্কুলের টিচার ইনচার্জ দেবেন্দ্র নাথ দুবের।