রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: হাওড়ার বাঁকড়ায় ইউকো ব্যাংকের চার কর্মী করোনা পজিটিভ। ব্যাংকের ম্যানেজার সূত্রে খবর ওই ব্যাংকের শাখায় এর আগে একজন কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এরপরেই ওই শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। এরপরে শাখা আবার চালু করা হয়।

এরপর গত মাসের ৩০ তারিখে ওই শাখার ৬ জনের নতুন করে সোয়াব টেস্ট করানো হয়। সেই সোয়াব টেস্টের রিপোর্টে তিনজন কর্মচারীর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এরপরেই আজ সকাল থেকে ইউকো ব্যাংকের ওই শাখা বন্ধ করে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য। ওই তিনজন কর্মচারী আপাতত বাড়িতেই আছেন। বাকি কর্মচারীদেরকে হোম কোয়ারেন্টাইন করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি কর্মচারীদের কে বাড়িতে থাকতে বলা হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া অব্দি বাঁকুড়া ইউকো ব্যাংকের এই শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউকো ব্যাংকের এই শাখায় মোট কর্মরত কর্মচারীর সংখ্যা ১০-১৫ জন। এভাবে ব্যাংকের শাখায় করোনা সংক্রমনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্য কর্মচারী ও ব্যাংকের ওই শাখার গ্রাহকেরা।









