রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: শহরের বুকে ফের এটিএম থেকে টাকা লুঠের চেষ্টা। একটি নয় দু দুটি এ টি এম ভেঙে টাকা লুঠের চেষ্টা করে দুষ্কৃতীরা। প্রথমটি হাওড়া থানার অন্তর্গত ফজির বাজার এলাকায় আই সি আই সি আই শাখায় এবং পরেরটি চ্যাটার্জিহাট থানার অন্তর্গত ঘোষ পাড়া এলাকার ইউনিয়ন ব্যাঙ্ক শাখায়।

একই রাতে পরপর এই ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এর আগেও শহরে এটিএম ভাঙার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। সেই গ্যাংকে এখনো ধরতে পারেনি পুলিশ। একই গ্যাং এর দুষ্কৃতীরা আবার সক্রিয় বলে মনে করছে পুলিশ। ঘটনাস্থলে এসে সরেজমিনে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কতো টাকা এটিএমে ছিল এবং কতো টাকা হয়েছে এখনো অব্দি সঠিক সংখ্যা জানা যায়নি। এটিএম ও ওই এলাকার সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করছে হাওড়া সিটি পুলিশ। এখনো অব্দি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

প্রসঙ্গত কয়েকমাস আগে হাওড়ার লিলুয়াতেও পরপর দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভাঙ্গা হয়। সেই দুটি এটিএম লুট করা হয়। তার পাশাপাশি একটি কো-অপারেটিভ ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা লুট করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় একটি আন্তঃরাজ্য চক্র জড়িয়ে ছিল বলেই অনুমান করেছিল হাওড়া সিটি পুলিশ। এখনো গোটা চক্র পুলিশের জালে ধরা পড়েনি। নতুন করে এই এটিএম ভাঙার ঘটনা তা প্রমাণ করছে।









