অবতক খবর,৬ আগস্ট: পৌর ডেঙ্গু কর্মীরা বাড়ি বাড়ি সার্ভে করতে নেমেছেন এবং ডেঙ্গু বিষয়ক প্রচারকার্য চালাচ্ছেন। এদিন কাঁচড়াপাড়া ৭ নং ওয়ার্ডে ডেঙ্গু কর্মীরা যখন বাড়ি বাড়ি এই কাজ করছিলেন তখন একদল হনুমানের উৎপাতে সেই বাড়ির ছাদের চাঙর ভেঙে পড়ে সেই পৌর কর্মীদের মাথায়। তারা গুরুতর আহত হন।

এ খবর পেয়ে ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব সাহা ঘটনাস্থলে উপস্থিত হন এবং তিনি ওই কর্মীদের সঙ্গে সঙ্গে জেএনএম হাসপাতালে নিয়ে যান এবং তাদের সিটি স্ক্যান করা হয়। তারা আপাতত ভালো আছেন। কিন্তু তারা গুরুতর জখম হয়েছেন।










