অবতক খবর , মুর্শিদাবাদ :      মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগস্ট মাসের প্রথম লকডাউন শুরু হলো বুধবার। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে দেখা গেল সেই ছবি এবং অন্যান্য জেলার মতন মুর্শিদাবাদের দেখা যাচ্ছে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজ্য সরকারের এই ঘোষণাকে প্রভাবিত করছে এবং লোকজনকে মান্যতা দিচ্ছে পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও চালানো হচ্ছে করাকরি নজরদারি।

মাক্স বিহীনদের মাক্স পরিয়ে অকারণে কাউকে বাড়ির বাইরে পা রাখতে দিচ্ছে না মুর্শিদাবাদ জেলা পুলিশ পক্ষ থেকে ইতিমধ্যে জেলার, রানিতলা থানা, ভগবানগোলা থানা, বড়ঞা থানা ও খড়গ্রাম থানা সহ কান্দি থানার পক্ষ থেকে লকডাউন অমান্য করলেই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে দিয়েছে পুলিশ।

নজরদারি চালানো হচ্ছে এলাকার সমস্ত জনঘনত্ব পূর্ণ এলাকাগুলিতে এবং বন্ধ রাখা হয়েছে সব ধরনের দোকানপাট ও হাটবাজার।