অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া :: উলুবেড়িয়া জোয়ারগড় এলাকা তৃনমুল পঞ্চায়েত সমিতির সদস্য প্রদ্যুত পালের বাড়ির সামনে আজ বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। হাওড়া গ্রামীন জেলা বিজেপির সম্পাদক প্রত্যুষ মন্ডলের নেতৃত্বে কয়েকশো বিজেপি কমী আজ ওই এলাকায় মিছলের পাশাপাশি তৃনমুল পঞ্চায়েত সমিতির সদ্যসের বাড়ি ঘেরাও করে।

বিজেপির অভিযোগ জোয়ারগড়ি গ্রামপঞ্চায়েত বিজেপি পরিচালিত হলেও আমফান ক্ষতিপুরনের তালিকায় তৃনমুল সদস্যরা বিডিও ও স্থানীয় প্রশাসনের সাথে মিলে নিজেদের লোককে ক্ষতিপুরন পাইয়ে দিয়েছে। সাধারন মানুষ তাদের ক্ষতিপূরণ পায় নি। তার জেরেই আজ বিক্ষোভ কমসুচী নিয়েছে বিজেপি।
আমফান দুর্নীতি প্রসঙ্গে তৃনমুল পঞ্চায়েত সমিতির সদস্য প্রদ্যুত পাল অবশ্য জানান তিনি জানতেন না তার নিজের নাম লিস্টে আছে। তিনি টাকা পেয়েছেন সেটাও তার অজানা। তবে তিনি সেই টাকা ফেরত দেবেন। তার অভিযোগ ওই তালিকা বিজেপির পঞ্চায়েত তৈরি করেছে। এটা রাজনীতি ফায়দা তোলার জন্য বিজেপি এই আন্দোলন বিক্ষোভ করছে।









