অবতক খবর , শিলিগুড়ি : স্ত্রীয়ের আনা সমস্ত অভিযোগ মানতে নারাজ প্রনবেন্দু চৌধুরী। দুদিন আগে তাকে বের করে দেওয়ার অভিযোগ এনেছিলেন লিলি দাস। সেটা ছড়িয়ে যাওয়াতে চাঞ্চল্য ছড়ায় গোটা শিলিগুড়িতে।
আজ প্রনবিন্দু চৌধুরী জানালেন তার স্ত্রীর অভিযোগ মিথ্যে।উলটে তার স্ত্রী তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তিনি কোনদিনই তার স্ত্রীকে বাড়ি থেকে চলে যাবার কথা বলেন নি। এই অভিযোগ সম্পুর্ন অসত্য।









