নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৭শে ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনা :: স্কুটি চালানো শিখতে গিয়ে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রীর। বানিপুর বানিনিকেতনের ছাত্রী। আহত আর এক বান্ধবী ।
ঘটনাটি হাবড়া থানার পৃথিবা পঞ্চায়েতের যশুর এলাকায়। পরিবার সুত্রে জানা গেছে মৃত ছাত্রী ববি দে ১৫ এবং আহত বান্ধবী অঙ্কিতা সরকার।

বৃহস্পতিবার এক বান্ধবী নতুন স্কুটি কিনে এনে ববি কে দেখাতে আসে।সে সময় ববি স্কুটি নিয়ে অঙ্কিতাকে নিয়ে বদর বেড়াচাপা রোডে চালাতে থাকে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাঁচিলে ধাক্কা মারে।
সাথে সাথে আহত দুজনকে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে ববি কে আরজিকর হাসপাতাল এবং অঙ্কিতাকে বারাসাত রেফার করা হয়। মাঝ রাস্তায় মারা যায় ববি। তাকে ফিরিয়ে আনা হয় হাবড়া হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া পরিবারে।









