অবতক খবর,৮ এপ্রিল,মালদা: সুসজ্জিত দোকানের আড়ালে ক্রেতাদের খাওয়ানো হচ্ছিল বাসি-পচা খাবার ৷ একাধিকবার সতর্ক করার পরও সচেতন হননি দোকানের মালিক। এমনই অভিযোগ পেয়ে আসরে নামল খাদ্য সুরক্ষা দফতর ও চাঁচল মহকুমা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে মালদার চাঁচল সদরে বেশ কয়েকটি রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুড সেন্টারে হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। খাদ্য সুরক্ষা আধিকারিক রাহুল মণ্ডল ও চাঁচল মহকুমা ডেপুটি মেজিস্ট্রিট যোগেশচন্দ্র মন্ডল।

এদিন চাচল আশাপুর রাজ্য সড়কের ধারে একাধিক ফাস্টফুড সেন্টারে হানা দেয় তারা, সেখানে গিয়ে ফ্রিজ খুলে দেখেন খাবারের মান অত্যন্ত নিম্নমানের। খাবারের মান ঠিক নেই। বাসি এবং পচা খাবার দেওয়ার অভিযোগ। এই সমস্ত রেস্টুরেন্ট গুলিতে নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ভুল সংশোধনের জন্য বলা হয়েছে।