অবতক খবর,৩০ আগস্ট: সাগরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরার সমর্থনে দলীয় ভোট প্রাপ্তির সাফল্যের নিরিখে সম্মাননা প্রদান অনুষ্ঠান।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৩২ সাগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২০২১ বিধানসভা নির্বাচনে দলীয় ভোট প্রাপ্তির সাফল্যের নিরিখে সম্মান প্রদান অনুষ্ঠান সাগরের গোষ্ঠমাতা মন্দির প্রাঙ্গণে।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাস, সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি যোগরঞ্জন হালদার, সাগর পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ্য আব্দুল সামির শাহ,
সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাপী হালদার,মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জনাব গিয়াস উদ্দিন মোল্লা, সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্রীমতি নমিতা শাহা ,সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।