অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া :       সাঁতরাগাছি ঝিলপাড় ছোট্ট দল ক্লাবের কাছে সকালবেলা পথচলতি মানুষ মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এলাকার লোকরাই বাড়ির লোক ও থানায় খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে বডি ময়নাতদন্তে নিয়ে যান কিভাবে মৃত্যু হলো তা এখনো কারণ জানা যায়নি।

 

মৃতের পরিবারের সদস্য মুকেশ সিং জানান ওই ব্যক্তি পাশেই একটি সাইকেলের দোকানে কাজ করতো। গত কাল রাতে দোকান থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে রাস্তাতেই সে বসে পড়ে। ওভাবেই বসে থাকে রাতে। সকালে তার পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে। খবর পেয়ে তারা ছুটে আসে। স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ ও প্রশাসনের লোকেরা এসে মৃতদেহ নিয়ে যায়।

সাইকেল দোকানের মালিক বেচু দাস জানান সকালে তাকে এলাকার লোকে জানায় তার দোকানে যে কাজ করতো সে মারা গেছে ও রাস্তায় পড়ে আছে। খবর শুনেই সে মৃতের বাড়ি গিয়ে জানায়। এরপরে পুলিশ কে খবর দেওয়া হয়।