অবতক খবর,২ জানুয়ারি: শ্যামনগর বইমেলায় আসেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সাল সারা পৃথিবীর কাছে পরীক্ষা ছিল ক্ষয়ক্ষতির বছর গেছে।

তবুও পৃথিবীতে শান্তির পক্ষে সংখ্যা বেশি। এই শান্তিকে পুঁজি করে সারা পৃথিবীর সাড়ে ৮০০ কোটি মানুষ ভারতবর্ষের 142 কোটি বাংলার ১১ কোটি সবাই যেন ভালো থাকে। তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ ও বাংলার মানুষ এক অন্ত এক প্রাণ। গন্ডগোলে আর্থিক ও সামাজিক ক্ষতি হচ্ছে এটা খুব দুঃখের।

লাঠি ডান্ডা দেখিয়ে পাকিস্তানের মতন আমরা বাংলাদেশে চাইনা। জঙ্গি কেউ তৈরি করে না, বাংলা সন্ত্রাস নেই। মোটা মাথার মানুষদের কাজ। মিথ্যা কথা বলছে বিজেপি এরা আরএসএসের জন্ম বিজেপির মুখোশ। বাংলা এসব চলবে না। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদের রাতের বেলায় বস্তা ভর্তি টাকা টাকা এনেছেন। রাতে বের হতেন ভোর বেলায় বাড়ি পৌঁছতেন।