অবতক খবর , নদীয়া : প্রতিমা শিল্পীর মানে সকলেরই জানা আছে। কিন্তু মন্ডপ সজ্জায় শুধুমাত্র নাম লেখা থাকে, তাকে শিল্পী হিসেবে এ সমাজের আবেগপ্রবণ মানুষ সম্মানিত করলেও সরকারি তরফে কোনো স্বীকৃতি নেই তাদের। অথচ তারাই নিখুঁত নিপুন পরিশ্রমে বিভিন্ন উৎসবে করে থাকেন মন্ডপ।
এই স্বীকৃতির দাবিতে অতীতে পঞ্চায়েত, বিডিও অফিস , বিধায়ক সাংসদ সকলের কাছে লিখিতভাবে জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি, তাই তারা বিক্ষোভে নামতে বাধ্য হয়েছে পথে। তাদের বক্তব্য অনুযায়ী বিভিন্ন পুজো, ধর্মীয়উৎসব, সামাজিক অনুষ্ঠান দীর্ঘদিন বন্ধ! আদৌ কবে স্বাভাবিক হবে কারো জানা নেই, মালিকরা কাজ দিতে অক্ষম হয়ে গেছেন।
এমত অবস্থায় সরকারি স্বীকৃতি থাকলে হয়তো বরাদ্দ মিলত কিছু! এমনকি ছেলে-মেয়ের পড়াশোনা, পরিবারের চিকিৎসা, বিদ্যুতের বিল কিছুতেই মিলছে না ছাড়! রেশনে প্রাপ্ত চাল আটা দিয়েতো আর পুরা সংসার চলে না! এই দুরাবস্থার কথা তাদেরই ভোট দিয়ে নির্বাচিত করা জনপ্রতিনিধিদের জানিয়েছেন বহুবার। বাধ্য হয়ে আজ করোনার বিপদসংকুল পরিস্থিতির মধ্যেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেবে বিক্ষোবের সামিল হতে হয়েছেন বাধ্য হয়ে।









