অবতক খবর :: শিলিগুড়ি ::    আগামীকাল একুশে জুলাই। এবারের একুশে জুলাই একেবারেই আলাদা। যাওয়ার তাড়া নেই, ট্রেনের আওয়াজ নেই,ফ্রি কার্ড নেবার চেষ্টা নেই,শেয়ালদাতে নেমে থাকবার জায়গা খোজার চিন্তা নেই,নেই বন্ধুবান্ধবদের নিয়ে হাশি মষ্করা করা। মুখ্যমন্ত্রী এবারে আগের থেকেই সাবধানী হয়ে গেছেন। তিনি জানেন কি হতে পারত যদি একুলে জুলাই করা হত।

এবারে শিলিগুড়ির মুখ্য কার্যালয়ে একুশে জুলাই পালিত হবে অনারম্বর ভাবে। শিলিগুড়ির সব জায়গাতেই একুশে জুলাই পালনের নির্দেশ এসেছে কিন্তুু সতর্কতা অবলম্বন করে। জায়গায় জায়গায় পতাকা তোলা হবে।তার পরে শোনা হবে মুখ্যমন্ত্রীর ভাষন।

শুধু শিলিগুড়িই নয় গোটা রাজ্যের কাছে একই নির্দেশ এসেছে। যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করে একুশে জুলাই পালন করতে হবে। তাই শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে একুশে জুলাইএর প্রস্তুতি নেওয়া হচ্ছে কিন্তুু খুব সাবধানে। তাই এবারের একুশে জুলাই একটু ম্রিয়মান।