অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়ির ইনডোর ষ্টেডিয়ামে তৈরী হতে চলেছে একশো শয্যার রেষ্ট হাউজ।এখানে শুধুমাত্র তাদেরকেই রাখা হবে যাদের শুধুমাত্র করোনার উপসর্গ দেখা দিয়েছে।মহকুমা শাসক গতকাল এসে এই সিদ্ধান্ত নেন।তিনি আরো জানালেন শিলিগুড়ির বেশ কিছু জায়গাতে এই সেফ হাউজ রাখবার ব্যাবস্থা করা হয়েছে যেখানে শুধুমাত্র উপসর্গ আছে এমন রোগীদের রাখা হবে।শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকাতে এই সেফ হাউজ খোলা হয়েছে।
মহকুমা শাসক আরো জানিয়েছেন প্রথম দিকে পাড়া প্রতিবেশীরা আপত্তি করলেও পরে পুলিশ এসে বোঝানোতে তারা মেনে নেন। আপাতত এই সেফ হাউজে থেকে রোগী সুস্থ হয়ে গেলে গেলে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। এবং যদি কেউ বেশী অসুস্থ হয়ে পড়েন তবে তাকে দিশান কিংবা NBMHএ স্থানান্তরিত করা হবে।









