অবতক খবর , শিলিগুড়ি :      শিলিগুড়িতে গতকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ সভা। এরমধ্যে এই সপ্তাহে তৃণমূল কংগ্রেসের অনেক জায়গায় প্রতিবাদ সভা আছে বলে খবর পাওয়া গেছে, এর মধ্যে সিপিএম তাদের অনেকগুলি প্রতিবাদ সভা করে ফেলেছে।কংগ্রেসের প্রতিবাদ সভা না হলেও কংগ্রেস এর মধ্যে বেশকিছু কর্মসূচি গ্রহন করেছে।

তৃনমুল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার জানান আমরা শিলিগুড়ির নানা জায়গায় আমাদের কার্যসূচি ঠিক করেছি। যেখানে জিনিসপত্রের দামে নাভিশাস উঠেছে সেখানে বিজেপী এম পি কেনাকেটা করতে ব্যস্ত। লোকের খাবার টাকা নেই এদিকে বিজেপী অস্ত্র কিনে বেড়াচ্ছে। বিজেপীর এই নীতি দেশকে ডোবাতে বসেছে। তাই আমাদের উচিত এই দলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা। এর বিরুদ্ধে শুধু রাজনৈতিক দলই নয় সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

এদিকে সিপিএমের দার্জিলিং জেলা সভাপতি জীবেশ সরকার জানান আমরা চেষ্টা করবো এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার।