অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়িতে উদ্ধার গাজা। ধৃত দুজন। জানা গিয়েছে,বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটিতে তল্লাশি চালাতেই ট্রাকের পাটাতনের নিচ থেকে উদ্ধার হয় প্রায় ৮৩৭ কেজি গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা। ঘটনায় ট্রাক চালক ও সহ চালককে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, অসম থেকে রাজস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল এই গাঁজা। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।









