অবতক খবর , শিলিগুড়ি :      শিলিগুড়িতে আজ পালিত হচ্ছে লকডাউন। রাজ্য সরকার প্রথমে দুদিন এবং পরে গতকাল সিদ্ধান্ত নেয় একদিন লকডাউন পালন করা হবে। আজ সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হওয়াতে লোকজন একেবারেই বাইরে থেকে বের হন নি।বৃষ্টির কারনে একেবারেই শুনশান ছিলো শিলিগুড়ির রাস্তাঘাট।কোথাও কোথাও পুলিশের পাহাড়া থাকলেও লোকজন না থাকবার কারনে বাইরে পুলিশকেও বেশী দেখা যায় নি।একটা লকডাউন তুলে নেওয়াতে জনসাধারণ ধরেই নিয়েছেন আজকের পর থেকে সেভাবে আর লকডাউন হবে না।সেকারনে মানুষ ঘরে থাকতেই বেশী পছন্দ করছেন।

শিলিগুড়ির হায়দারপাড়া,আশ্রমপাড়া এবং হাকিমপাড়ায় রাস্তাঘাট ছিলো একেবারেই শুনশান,কোথাও কোথাও কেউ কেউ দুধ কিনতে বেরিয়েছেন বাদবাকি সবই বন্ধ ।শিলিগুড়ি হায়দারপাড়া বাজার এবং বিধান মার্কেটও আজ বন্ধ সম্পুর্নভাবে।অন্যদিকে শিলিগুড়ি বাস টার্মিনার্সেও আজ একেবারেই লোকজনকে দেখা যায় নি।

আজ বন্ধ বাগডোগরা এয়ারপোর্টও,তিন সপ্তাহ আগেই এয়ারপোর্ট বন্ধ রাখবার সিদ্ধান্ত নেয় এয়ারপোর্ট কতৃপক্ষ।অন্যদিকে রেল আজ বন্ধ রাখার সিদ্ধান্ত না নিলেও আজ বহু যাত্রী তাদের টিকিট ক্যানসেল করেছেন।বনধ্ এ একমাত্র খোলা ওষুধের দোকান এছারাও ছাড় দেওয়া হয়েছে সমস্ত সার্জিক্যাল যন্ত্রপাতি আনা নেওয়াকেও।আজ বনধ্ নিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছে বিজেপী।অন্যদিকে তৃণমূল এই বনধকে সদর্থক বলে জানিয়েছে।শিলিগুড়ির বিভিন্ন মোড়ে পুলিশ পাহাড়া থাকলেও তা ছিলো একেবারেই কম।