শিলিগুড়ি :: অবতক খবর ::     মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্ট এর অন্তর্গত এসএফ রোড গান্ধী ময়দানের পাশে রাস্তা থেকে উদ্ধার হল ৫০,০০০ টাকা।

শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্ট সূত্রে জানা গিয়েছে, খালপাড়া ফাঁড়ির কর্তব্যরত পুলিশ কর্মী বিশ্বজিৎ সাহা শুক্রবার সকালে রাস্তার পাশে টাকার বান্ডিলটি পড়ে থাকতে দেখেন।এরপর তিনি ওই টাকা পথ থেকে তুলে নিজের হেফাজতে নিয়ে তা উদ্ধার করে শিলিগুড়ি থানার খালপাড়া পুলিশ ফাঁড়িতে এসে ওসি সন্দীপ দত্তকে সম্পূর্ণ বিষয়টি জানান, এবং তা জমা দেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনোরকম টাকা হারিয়ে যাওয়ার অভিযোগ কারো তরফ থেকে দায়ের হয়নি।