অবতক খবর , শিলিগুড়ি :    শালুগড়া হার্বাল পার্কে শুরু ভেষজ উদ্ভিদ চাষ। আজ শালুগড়া পার্কে ভেষজ উদ্ভিদ চাষের উদ্বোধন করলেন রাজীব বন্দোপাধ্যায়।

জানা গিয়েছে, এখানে বিভিন্ন ধরণের মেডিসিনাল প্লান্ট তৈরি করা হবে। এদিন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় পার্কে বৃক্ষরোপণও করেন।পাশাপাশি ল্যাব পরিদর্শন ও শালুগাড়া বিট অফিসেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনমন্ত্রী।