অবতক খবর,৪ অক্টোবর: গতকালই শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। তৃণমূলের প্রার্থী হয়েছেন ব্রজকিশোর গোস্বামী। এবার আরেক ভূমি পুত্রের নাম ঘোষণা হল সিপিআইএমের পক্ষ থেকে। শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের সিপিআইএমের প্রার্থী হচ্ছেন সৌমেন মাহাতো। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বামপন্থী শিবিরে এক উজ্জ্বল মুখ শান্তিপুরের বুকে। সিপিআইএমের পক্ষ থেকে তাঁকে প্রার্থী ঘোষণা করায় খুশি সিপিআইএম নেতৃত্বরা। যদিও গতবার জোট প্রার্থী হিসেবে ঋজু ঘোষাল ছিলেন। তবে এবার শান্তিপুরের ভূমিপুত্র সিপিআইএমের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূলের সঙ্গে প্রার্থী সৌমেন মাহাতো।