অবতক খবর , মুর্শিদাবাদ :    মিশন গ্রিন ইউনিভার্স প্রতি বছর সাম্প্রতিক শহীদ স্মরণে বৃক্ষ রোপণ করে চলেছে। এবছর তৃতীয় বর্ষ। ২০১৮ সালের ১৫ ই আগস্ট মহুলা গ্রামের BSF জওয়ান নির্মল ঘোষ ঝাড়খন্ডে মাওবাদীদের হানায় শহীদ হন। তাঁর স্মরণে প্রথম বৃক্ষ রোপণ শুরু হয় তার নিজের গ্রাম মহুলায় বিবেকানন্দ সমিতির মাঠে।

২০১৯ সালে জম্মু কাশ্মীরের পুলবামায় শহীদ স্মরণে চল্লিশটি বৃক্ষ রোপণ করা হয়েছে এবং সেগুলো ইট দিয়ে ঘেরা হয়েছে। এবছর চৈতন্য পুর অঞ্চলের নওদা গ্রাম লাদাখের গালোয়ান উপত্যকায় শহীদ ২০ জন সৈনিক স্মরণ বৃক্ষ রোপণ করা হলো।