অবতক খবর , উত্তর দিনমজুর :      উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের এলাকার বেলটুলি আদিবাসী পাড়ার শশ্নান আছে। দীঘদিন ধরে সংস্কার হয়নি ওই শশ্মান চুল্লী সহ রাস্তা ঘাট, অভিযোগ জানানো হলে পঞ্চায়েতে কণপাত করেনি কেউ। আজ গ্রামবাসীরা সকালে উঠে শশ্নান দিকে গেলে দেখতে পায়, ট্রাক্টর লাগিয়ে শ্রমিক দিয়ে মাটি সহ ঘাস কেটে, ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ কাজে ওই মাটি ও ঘাস বিক্রি করছেন আলতাপুর পঞ্চায়েত, সন্তোষপাড়া বুথের বিজেপি মেম্বার প্রভা সিংহের স্বামী ডন সিংহ। এই কথা জানার পরেই শশ্নানে গ্রামবাসীরা মেম্বার স্বামী ডন সিংহ কে আটকে বিক্ষোভ দেখান।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আলতাপুর ১নং গ্রাম পঞ্চায়েত ও আলতাপুর ২ নং গ্ৰাম পঞ্চায়েত লোকজন জমায়েত হয় শশ্নানে, খবর পেয়ে ঘটনাস্থলে করণদিঘী থানার পুলিশ প্রশাসন আধিকারিকরা আসেন, গ্রামবাসীদের সাথে কথা বললেন, তারপর ডন সিংহ কে গ্রামবাসীরা ছাড়েন।

বিজেপি মেম্বার প্রভা সিংহ এর স্বামী ডন সিংহকে এইবিষয়ে জিঞ্জাসা করলে তিনি স্বীকার করে নেন শশ্নান মাটি সহ ঘাস বিক্রি করছেন ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ ঠিকাদার কাছে।

আলতাপুর পঞ্চায়েত প্রধান পবন সিংহের সাথে কথা বললে তিনি বলেন আমি এই বিষয়ে কিছু জানি না, গ্রামবাসী সহ আলতাপুর ১ ও আলতাপুর ২ নং গ্রামবাসীরা বিজেপি মেম্বার প্রভা সিংহ, স্বামী – ডন সিংহ আইন অনুযায়ী শাস্তি দাবি জানান প্রশাসন কাছে।

৩৪ নম্বর জাতীয় সড়কে ঠিকাদির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডন সিংহ শশ্নান থেকে মাটি ও ঘাস কাটার অনুমতি দেওয়ার পড়ে একটি ট্রাক্টর সহ ৬ জন শ্রমিক গেছিলো এর পড়েই গন্ডগোল হয়, করণদিঘী থানার পুলিশ প্রশাসন আধিকারিকরা যায় তারপর শ্রমিক সহ ট্রাক্টর টি ছেড়ে দেয় গ্রামবাসীরা।