অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ     ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই উপলক্ষে বাঁকুড়া জেলার সোনামুখী শহরে এস এফ আই, ডি ওয়াই এফ আই, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সহ অন্যান্য বামপন্থী গন সংগঠনের উদ্যোগে দুস্থ অসহায় ও গরীব মানুষের স্বার্থে সোনামুখী সি পি আই এম এর পার্টি অফিসে লাল মাটির রান্নাঘর শুভ উদ্ভাবোধন হলো ।

করোনা মহামারীর কারণে অনেকেই কাজ হারিয়েছেন, সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে সেইসব মানুষের কথা চিন্তা করে এক অভিনব উদ্যোগ নিল সোনামুখী বামপন্থী গন সংগঠন। মাত্র পনেরো টাকার বিনিময়ে ভাত, ডাল, মাংস, ডিম ও অন্যান্য সব্জি। সোনামুখী বামপন্থী গণ সংগঠনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।

লাল মাটির রান্নাঘর শুভ উদ্ভাবোধনে উপস্থিত ছিলেন সোনামুখী বিধানসভার বিধায়ক অজিত রায়, বিভিন্ন গণ সংগঠনের নেতৃত্ব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ ।