অবতক খবর,১৩ এপ্রিল: আজ লালবাগ বাঁশগোলা রোড সংলগ্ন সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন এর পরিচালনায় বহরমপুর এক বেসরকারি নার্সিংহোমের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই চক্ষু পরীক্ষা শিবিরে মানুষজন তাদের চক্ষু পরীক্ষা করাবার জন্য ভিড় জমিয়েছেন।
এখান থেকে দুষ্ট ব্যক্তিদের চক্ষু পরীক্ষা করার পর যদি তাদের অপারেশনের প্রয়োজন হয় তাহলে তাদের অপারেশন বিনা পয়সায় করে দেয়া হবে বলে জানানো হয়। এই চক্ষু পরীক্ষা শিবির থেকে দুস্থ চক্ষু পরীক্ষার্থীদের ঔষধ এবং ড্রপ দেয়া হয়। পাশাপাশি কোন চক্ষু পরীক্ষার্থী যদি অপারেশনে লেন্স লাগান তাহলে খুব সামান্য খরচে লেন্স দিয়ে অপারেশন করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।









