অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :-   আজ লালগোলা DYFI উত্তর লোকাল কমিটির উদ্যোগে মুর্শিদাবাদ মেডিক্যাল ব্লাড ব্যাংক ও জঙ্গিপুর ব্লাড ব্যাংকের বিশেষ সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।

এই অনুষ্ঠানে বিশেষ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মাননীয় শ্রী শতরুপ ঘোষ মহাশয়, DYFI সাগরদিঘী লোকাল কমিটির সভাপতি ইফতিকার আলম, গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড জোহাক আলি, কৃষ্ণরায় চ্যাটার্জী এছাড়া লালগোলা উত্তর লোকাল কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে লালগোলা ডাকবাংলায়।