অবতক খবর :: মুর্শিদাবাদ :: আজ বৃহস্পতিবার সরকারি নির্দেশ অনুযায়ী লকডাউন ঘোষণা হয়েছে। বহরমপুর বাস স্ট্যান্ড চিত্র একবারে অন্যদিনের থেকে আলাদা। কম সংখ্যক বাস চলল, স্ট্যান্ড থেকে বেরোয়নি বেসরকারি একটি ও বাস। দোকানপাট সম্পূর্ণরূপে বন্ধ।

বাইরে থেকে আগত কিছু মানুষ বাস স্ট্যান্ড এলাকায় আটকে পড়ে তাদের বক্তব্য ‘না জেনে লকডাউন গতকাল রাত্রে বাসস্ট্যান্ডে এসেছে। কেউ যাবে মালদা কেউবা যাবে উত্তর দিনাজপুর হলে গাড়ি না পেয়ে বাসস্ট্যান্ডে বসে সময় কাটছে তাদের।’









