অবতক খবর , মুর্শিদাবাদ :     করোনাভাইরাসের কারণে রাজ্য সরকারের নির্দেশে ৫ ই আগস্ট বুধবার লকডাউন ঘোষণা করা হয়েছে। রঘুনাথগঞ্জ থানার আইসি শওকত রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী সকাল থেকেই রঘুনাথগঞ্জ এলাকার বিভিন্ন এলাকায় পরিদর্শন করে দোকান বন্ধ থাকলেও বেশ কিছু লোক অকারণে রাস্তায় ঘোরাঘুরি করছিল তাদের বুঝিয়ে বাড়িতে যাওয়ার কথা বলেন রঘুনাথগঞ্জ থানার আইসি।

যারা প্রয়োজনে বেরিয়েছেন তাদের উপযুক্ত প্রমাণ দেখাতে হচ্ছে। বেশ কিছু জায়গায় সম্পূর্ণ লকডাউন চিত্র চোখে পড়ছে।