অবতক খবর, ইসলামপুর :     লকডাউন উলংঘন করার অভিযোগে ইসলামপুর ট্রাফিক পুলিশ টোটো চালকদেরকে কান ধরে উঠ বস করালো । বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যজুড়ে যে লকডাউন শুরু হয়েছে তার সাথে সাথে তাল মিলিয়ে উত্তরদিনাজপুর জেলাতেও এই লকডাউন চলছে সর্বত্র। রাস্তাঘাট সুনসান, দোকানপাট, বাজার ঘাট সর্বত্রই বন্ধ। রাস্তায় অযথা কেউ ঘোরাঘুরি করলে পুলিশ তাঁদের আটক করছে।

পুলিশি তৎপরতায় লকডাউন সফল উত্তর দিনাজপুর জেলায়। এরপরেও কিছু টোটো চালক কিছু যাত্রীদেরকে নিয়ে রাস্তায় নামে। ইসলামপুরে দেখা যায় এই চিত্র। তা দেখে ইসলামপুর ট্রাফিক পুলিশ তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে টোটো চালকদের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি কান ধরে উঠ বস করিয়ে তাদেরকে ছেড়ে দেয় ।

অন্যদিকে লকডাউন লংঘন করার অভিযোগে ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে নয় জনকে গ্রেফতার করেছে । ইসলামপুর থানার একজন, গোয়ালপোখর থানার একজন জন এবং চোপড়া এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে । এভাবে মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

ইসলামপুর এসপি শচীন মক্কর জানিয়েছেন, লকডাউন সফল করার জন্য পুলিশের তরফে সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছিল ।আগামীতে যেসব লকডাউন হবে ওই দিনও লকডাউন সফল করতে পুলিশ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এবং যেসব মানুষ আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।