অবতক খবর , শিলিগুড়ি :       শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বেচাকেনা হচ্ছে মদ। এই লকডাউনে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় চলছে অবৈধভাবে মদ বিক্রি। বেশী মদ বিক্রি হচ্ছে আশিঘর এবং গুরুঙ্গ বসতি এলাকায়। শিলিগুড়িতে মদ বিক্রি করে বহু মানুষ বাড়ি গাড়ি করেছেন বলে অভিযোগ সাধারন মানুষের।এই লকডাউনে মানুষের নেশার প্রবনতা আরো বেড়েছে বলে অভিযোগ অনেকেরই।

শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে আসছে মদের অর্ডার আর সেই অর্ডার অনুযায়ী চলছে মদের কেনাবেচা যাতে যুক্ত আছেন শিলিগুড়ির তাবড় তাবড় লোকেরা। সাধারণ মানুষের দাবী সব জেনেও নীরব প্রশাসন।