অবতক খবর , শিলিগুড়ি :    লকডাউনে শিলিগুড়িতে এসে আটকে পড়লেন বাইরে থেকে আসা মানুষেরা। বন্ধ প্রায় সবকিছুই চলছেনা ট্রেন, ঠিকমত যাতায়াত করছে না বাসও। আগের থেকেই ঘোষনা করে এয়ারপোর্ট বন্ধ রেখেছে এয়ারপোর্ট। কাজেই সবাই যাতায়াত করছেন পায়ে হেটে।

লকডাউন থাকায় চলছে না রিষ্কা এবং টোটোও। আটোও চলছেনা। অগত্যা পায়ে হেটেই চলছেন সব যাত্রীরা। একাই লাগেজ নিয়ে হেটে হেটে রাস্তা পারাপার করছেন নিত্যযাত্রীরা। অনেকে অসুস্থ থাকায় প্রাইভেটে গাড়ি ভাড়া করেই একজায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন।

লকডাউনের কারনে বাইরে বন্ধ দোকান পাওয়া যাচ্ছে না বিষ্কুট জল এবং অন্যান্য খাবার কাজেই খালি পেটেই গন্তব্যস্থলে পৌছাতে হচ্ছে লোকজনকে। শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের চিত্রটা একই রকম। কোথাও কোন যানবাহন না থাকায় পায়ে হেটেই নির্দিষ্ট জায়গাতে পৌছাতে হচ্ছে লোকজনেদের। যানবাহন এবং দোকানপাট না থাকায় প্রচণ্ড অশান্তিতে পড়ে গেছেন নিত্যপ্রয়োজনীয় যাত্রীরা।