অবতক খবর,১৫ অক্টোবরঃ রেল বোর্ডের উচ্চ আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠক ডাকলেন মুখ্য সচিব। মেট্রো রেলের কাজ চলাকালীন ফের বউবাজারের মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল ধরেছে। ইতিপূর্বে দূর্গা পিতুরি লেনের বাসিন্দাদের বাড়িতেও ফাটল ধরার কারণে তাদেরকে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।

বারবার ঘটে চলা এই ঘটনার স্থায়ী সমাধানের লক্ষ্যে,,, আজ বিকেল চারটের সময় মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে বৈঠক বসতে চলেছে।










