সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: রাস্তা সংস্কারের দাবীতে, রাস্তার উপর জল কাদায় ধানের চারা রোপণ করে গ্রামবাসীরা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার দুপুর নাগাত শীতলকুচি অঞ্চলের গাদোপোতা ও বামনপাড়ার সংযোগ স্থলে বটতলা বাজার থেকে গোসাইর হাট যাবার রাস্তাটিতে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
গ্রামবাসীরা জানালেন, বর্ষা এলেই সব সময় রাস্তাটি জলকাদায় ভরে থাকে। পঞ্চায়েতকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হয় নি, তাই গ্রামবাসীরা ওই রাস্তায় ধানের চারা রোপণ করেন ।
গ্রামবাসীদের অভিযোগ প্রতি বছর বর্ষার সময়ে রাস্তায় জল জমে কাদায় ভর্তি হয়ে যায়। ফলে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দুরের কথা খালি মানুষও হাটাচলা করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হন।
ঘটনাস্থলে পৌছে গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি বর্মনকে ফোনে পাওয়া না গেলেও ওই এলাকার পঞ্চায়েত সদস্যা ফজিলা বিবির তরফে তার স্বামী খবির মিঞা মোবাইল ফোনে বলেন, এই রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যেই অঞ্চল অফিসে আলোচনা করা হয়েছেন।









