অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া : দেবু মালিকের স্মৃতি উদ্দেশ্যে রক্তদান শিবির হাওড়ার সাঁকরাইল ধুলাগর ট্রাক টার্মিনালে। সেই সঙ্গে এ বছর রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় রক্তদান শিবির আয়োজনকারী সংগঠনের পক্ষ থেকে।

কোরোনা আবহে যেখানে রক্তদান শিবিরের সংখ্যা কমে গিয়েছে সেখানে এই শিবির থেকে প্রাপ্ত রক্ত যে মানবকল্যাণে লাগবে নিঃসন্দেহে বলা যায়।

এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে অল ইন্ডিয়া এস এফ এই সহ সম্পাদিকা দীপশিখা ধর জানান, সারা ভারতবর্ষে রক্তের অভাবে মারা যান বহু মানুষ। কোরোনা পরিস্থিতিতেও বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তাই আমাদের এই উদ্যোগ মানব কল্যানে লাগবে।









