অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :    আজকে জন্মাষ্টমী উপলক্ষে হাওড়া পাঁচলার নস্করপুর অঞ্চলের একাব্বরপুরে একটি অনুষ্ঠানে এসে এভাবেই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে রাজনৈতিক আক্রমণ করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি জয় ব্যানার্জী।

তিনি দাবি করেন পশ্চিমবঙ্গে যদি কোনো কিছুতে দুর্নীতি না হয় তাহলে সেটাই একটা খবর হয়। তিনি বলেন কেন্দ্রীয় সরকার রেশনের চাল ডাল পাঠিয়েছে। তিনি অভিযোগ করেন রাজ্য সরকারের কথার কোনো দাম নেই। কখনো কোভিড-১৯ টেস্টের তথ্যের ক্ষেত্রে, কখনো লকডাউন নিয়ে একেরপর এক দিন বদলাচ্ছে। তিনি দাবি করেন কেন্দ্রীয় সরকার রেশনের সুব্যবস্থা করে দেওয়ার পরও রাজ্যের সরকারের লোকেরা সেখান থেকে চুরি করছে।

তিনি উষ্মা প্রকাশ করেন এই কাটিং, সিন্ডিকেট, আমফনে গরিব মানুষের জিনিষ চুরি করতে গিয়েও এরা ভাবছে না। তিনি দাবি করেন বলেন সরকারের যদি গরিব মানুষকে সাহায্য করার মানসিকতা না থাকে তাহলে সেটা সরকার নয়। তিনি বলেন রাজ্যে একজন মানুষ নেই যিনি এই সরকারের দ্বারা বঞ্চিত হন নি। রাজ্যের কর্মপ্রার্থীদের আশার জায়গা ছিল এস এস সি। সেখানেও ২০১৬ সালের পর থেকে আর পরীক্ষা হচ্ছে না। নিয়োগ বন্ধ। বঞ্চিত হচ্ছে এই পরীক্ষার্থীরা।

তিনি দাবি করেন আগামী বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই রাজ্যে বিজেপির সরকার তৈরি হলে এই চাকরির পরীক্ষা আবার চালু হবে। পাশাপাশি এই বাংলা সোনার বাংলায় পরিণত হবে।