অবতক খবর,২২ জুলাই: নৈহাটির মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে গরিফা উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজা দত্ত। এদিকে রাজা দত্তকে সংবর্ধনা দিতে তার বাড়িতে গিয়েছিলেন নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক।‌সঙ্গে ছিলেন পার্থ প্রতিম দাশগুপ্ত এবং গরিফা উচ্চ বিদ্যালয়ের টিআইসি সঞ্জয় মণ্ডল সহ ও অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরা। বিধায়কের কাছ থেকে সংবর্ধনা পেয়ে অত্যন্ত খুশি রাজা এবং তার পরিবার। বিধায়ক পার্থ ভৌমিক রাজা দত্তের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন বলে জানান।