অবতক খবর,৬ সেপ্টেম্বর: বনদপ্তর এবং হাবড়া পুলিশ প্রশাসনের সহযোগিতায় ও হাবড়া পৌরসভার উদ্যোগে হাবড়া নগরউখরা মোড় এলাকার যশোর রোডের পাশের একটি বিপদজনক গাছ কাটা হচ্ছে।
প্রসঙ্গত, গত মাসের ৩০ তারিখ হাবড়ার চোঙদা মোড় এলাকায় একটি বটগাছের বড় ডাল ভেঙ্গে পড়ে যশোর রোডের উপর। সেদিন বড়োসড়ো কোন দুর্ঘটনা না ঘটলেও প্রশাসন নড়েচড়ে বসে। তারপরে এই গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে।নগরউখড়া এলাকায় বিপদজনক একটি শুকনো গাছ কাটার কাজ হয়। দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তার দুধারে ব্যারিকেড তৈরি করে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি এবং হ্যান্ড মাইক প্রচারের মাধ্যমে রাতে এই গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।









